বরিশাল প্রেসক্লাব: সভাপতি মানবেন্দ্র, সম্পাদক জাকির

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল প্রেস ক্লাব নির্বাচনে মানবেন্দ্র বটব্যল সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সাধারন সম্পাদক পদে পুন:নির্বাচিত হয়েছেন এস.এম জাকির হোসেন। এ দুজনের নেতৃত্বাধীন প্যানেল ১৭টি পদের মধ্যে ১৩ পদে বিজয়ী হয়ে নিরাঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহন করে। মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহন শেষে গভীর রাতে ফল প্রকাশ করা হয়।
সভাপতি পদে অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যল পেয়েছেন ৪৩ ভোট এবং নিকটতম প্রতিদ্ব›িদ্ব এস.এম ইকবাল পেয়েছেন ৩০ ভোট। সাধারন সম্পাদক পদে এস.এম জাকির হোসেন পেয়েছেন ৫০ ভোট এবং নিকটতম প্রতিদ্ব›িদ্ব মুরাদ আহমেদ পেয়েছেন ২২ ভোট।
নির্বাচনে বিজয়ী অপররা হলেন- সহ সভাপতি কাজী আল মামুন ও তপংকর চক্রবর্তী, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন, পাঠাগার সম্পাদক মো. রুবেল খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুখেন্দু এদবর, ক্রীড়া সম্পাদক কে.এম নয়ন, দপ্তর সম্পাদক এম মোফাজ্জেল, সদস্য মু. ইসমাইল হোসেন নেগাবাগান মন্টু, সুমন চৌধুরী, মেহেরুন্নেছা বেগম, কাজী মিরাজ মাহমুদ, নুরুল আলম ফরিদ, জাকির হোসেন ও গিয়াস উদ্দিন সুমন।
নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরন জানান, মোট ৮১ জন ভোটারের মধ্যে ৭৬ জন ভোট প্রদান করেন। তারমধ্যে ৩টি ব্যালট বাতিল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *