নারী শ্রমিকের মৃত্যুর বিচার দাবীতে বরিশালে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির শ্রমিক রওশন বেগমের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিচার ও ক্ষতিপূরণ দেওয়া দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ওই ফ্যাক্টরির সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার সকালের সংগঠনের সভাপতি রিকশা শ্রমিক মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সদস্য বাবুল তালুকদার, রুবেল হাওলাদার, ছাত্র ফ্রন্টের সদস্য প্রতিভা রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রওশন বেগম বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির গেটে ট্রাক চাপায় আহত হয়ে মারা গেছেন। তার অকাল মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দিতে হবে এবং আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *