বই উৎসবে উৎফুল্ল শিক্ষার্থীরা

Spread the love

নাগরিক রিপোর্ট: সারাদেশের মতো বরিশালেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। বুধবার বেলা ১২টায় বরিশাল জিলা স্কুলে বেলুন-ফেস্টুন উড়িয়ে বই উৎসবের উদ্ভোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে তাদের সঙ্গে উৎসবে সামিল হন।
নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে ফেঁটে পড়ে। বছরের প্রথম দিন মৌ মৌ ঘ্রানের নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা। বই বিতরন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী সাংবাদিককের বলেন, বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়ায় শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবে। পড়াশোনায় তাদের আগ্রহ বাড়বে। আগেভাগে প্রস্তুতি নিয়ে তারা নিজেদের গড়ে তুলতে পারবে। আর এভাবেই তারা আগামীর নেতৃত্বের জন্য নিজেদের একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। সারাদেশে একযোগে একই দিনে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।
বরিশাল বিভাগের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০ লাখ ছাত্রছাত্রীর মধ্যে ২ কোটি ২২ লাখ ১২ হাজার ১২১কপি বই বিতরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *