শেবাচিম হাসপাতাল: নালা থেকে মাথার খুলি উদ্ধার

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল শেবাচিম হাসপাতাল ক্যাম্পাস থেকে মানুষের মাথার খুলি ও দুটি হাড় উদ্ধার করেছে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। ইন্টার্ন ডক্টরস হোষ্টেলের পেছনের নালা থেকে বৃহস্পতিবার বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ওই হাড় ও মাথার খুলি উদ্ধার করেছে বলে জানা গেছে।
করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সুপার ভাইজার সাইদুল ইসলাম জানান, নালাটি পরিস্কার করার সময় বেলা ১ টার দিকে মানুষের মাথার খুলি ও দুটি হাড় ময়লা-আবর্জনার সঙ্গে পাওয়া যায়। বিষয়টি পরিচ্ছন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। সম্ভবত শিক্ষানবীশ চিকিৎসকরা পড়াশুনার প্রয়োজনে মাথার খুলি ও হাড়গুলো ব্যবহার করে তা নালায় ফেলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *