নাগরিক রিপোর্ট: বরিশালে ৬ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। শুক্রবার সকালে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এই শীতবস্ত্র বিতরন করেন জেলা প্রশাসক।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, নিরূপম মজুমদার সহ অন্যান্যরা। কেডিসি বস্তির ৬ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন জেলা প্রশাসক অজিয়র রহমান।
২০২০-০১-০৩
