নাগরিক রিপোর্ট: বরিশালে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, র্যালী এবং আলোচনা সভার মধ্য দিয়ে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। পতাকা উত্তোলন শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। অনুষ্ঠানে শ্রমকিরা শ্রমিকদের সরকারী তালিকাভূক্তকরন, সারা বছর কাজ নইলে বেকার ভাতা প্রদান, ষাটোর্ধ নির্মান শ্রমিকদের পেনশনের ব্যবস্থা করাসহ ৬ দফা দাবী তুলে ধরেন।
র্যালী শেষে অশ্বিনী কুমার হলে ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা। একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এমএ জলিল। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একে আজাদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোঃ সেলিম আহম্মেদ, শ্রমিক ফেডারেশনের কেন্দ্র সাধারণ সম্পাদক এএম ফয়েজ হোসেন ও জেলা গণ ফোরাম সভাপতি অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু।
২০২০-০১-০৬
