নাগরিক রিপোর্ট: বরিশালে গভীর শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতি ও মুর্যালে পূস্পার্ঘ অপর্ণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল নয়টায় শহীদ সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামীলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও কৃষকলীগের প্রতিষ্ঠাতা শহীদ আঃ রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পূস্পার্ঘ্য অপর্ণ করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর হোসাইন, সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ১১ টায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের উদ্যেগে বঙ্গবন্ধুর মুর্যালে পূস্পার্ঘ্য অর্পন র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যল, সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন প্রমূখ।

