বরিশালে পিকআপের ধাক্কায় গৃহবধু নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের গৌরনদীতে পিকআপের ধাক্কায় খাদিজা বেগম (৩০) নামের এক পথচারী নিহত হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার গৌরনদী ফায়ার সার্ভিসের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহত গৃহবধু গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকার ওয়ারেচ হোসেনের স্ত্রী।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গৌরনদী ফায়ার সার্ভিস সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে গৃহবধু খাদিজা বেগম হেটে যাচ্ছিলেন। এসময় উত্তর দিক থেকে আসা একটি পিকআপ তাকে (খাদিজা) ধাক্কা দেয়।
মুমূর্ষ অবস্থায় খাদিজাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক পিকআপ ও চালককে আটক করা হয়েছে। এঘটনায় গৃহবধুর ভাসুর দেলোয়ার হোসেন বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে বলে হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *