মুলাদীতে ছাত্রলীগের তিন নেতা বহিস্কার

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের মুলাদী উপজেলায় ইউনিয়ন ছাত্রলীগের ৩ নেতাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল ও সাধারন সম্পাদক কাজী মুরাদ হোসেন শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন ছাত্রলীগ নেতাকে বহিস্কারের তথ্য জানান। এতে উল্লেখ করা হয়েছে, সাংগঠন বিরোধী কার্যক্রম এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের কারনে তিনজনকে বহিস্কার করা হয়।
বহিস্কৃতরা হচ্ছেন- নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিহাব খান, সফিপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ফরিদ মুন্সী এবং ৪ নং সদস্য নাসির সিকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *