বাকেরগঞ্জে কলেজের নিয়োগ বাতিলের দাবীতে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের বাকেরগঞ্জের দাঁড়িয়ালে হযরত আলী ডিগ্রি কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর নিয়োগে অনিয়মের অভিযোগে তা বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে নিয়োগ বঞ্চিতরা। রবিবার কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে কলেজের উপাধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রগদান করেন নিয়োগ বঞ্চিতরা।
জানাগেছে, আলহাজ¦ হযরত আলী ডিগ্রি কলেজে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর নিয়োগের জন্য গত বছর ১৭ ফেব্রুয়ারী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই সময় নজরুল ইসলাম হাওলাদার, মোঃ রাসেল হাওলাদার, মোঃ কামাল হোসেন, মোস্তাক, সালমা আক্তার, আফরোজা আক্তারসহ অসংখ্য প্রার্থী ১৮ জুলাই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু পরে ওই নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা না করে একই বছর ১৪ নভেম্বর পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে আবারও নিয়োগ পরীক্ষায় অংশ নিতে প্রার্থীরা আবেদন করেন।
নিয়োগ পরীক্ষা কলেজে না নিয়ে বরিশালের আবাসিক হোটেল এরিনায় অনুষ্ঠিত হয়। সেখানেও তারা অংশগ্রহণ করেন। কিন্তু নিয়োগ পরীক্ষার ফলাফলও প্রকাশ না করে ঘুষ নিয়ে অবৈধভাবে স্বজনদের নিয়োগ দেন। এ অভিযোগে নিয়োগ বাতিলের দাবীতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন বঞ্চিতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *