নাগরিক রিপোর্ট: সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মাক্সবাদী) দুই নেতা লাঞ্ছিত হওয়ার জের ধরে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে বামপন্থী ছাত্র সংগঠনগুলো এবং ছাত্রলীগের একাংশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত বুধবার (১৫ জানুয়ারী) এ লাঞ্ছিতের ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার বামপন্থী ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে মাননবন্ধনের চেষ্টা করলে ছাত্রলীগের বাঁধায় ব্যর্থ হয়। পরে তারা নগরীর নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সাধারন শিক্ষার্থী ব্যানারে মানববন্ধন করেছে। অপরদিকে ছাত্রলীগের একাংশও সাধারন শিক্ষার্থী ব্যানারে সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বহিরাগতমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবীতে বিএম কলেজে পাল্টা মানববন্ধন করে।
লাঞ্ছিত ছাত্রফ্রন্টের দুই নেতা হলেন- বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহŸায়ক সুজয় শুভ ও সদস্য সচিব আলিসা মুনতাজ। তারা উভয়ে বিশ্ববিদ্যায়েল পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
বিএম কলেজের ছাত্রলীগ নেতা (কমিটিহীন নেতা) রাশেদুল ইসলাম আকাশ বলেন, ১৫ই জানুয়ারী রাত সাড়ে ১০টায় বিএম কলেজের অন্ধকারাচ্ছন্ন সন্ধানী বøাড ডোনার ক্লাবের সামনে সুজয় শুভ ও আলিসা মুনতাজকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পান আরেক ছাত্রলীগ কর্মী লিওন। তিনি তাদের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বললে তারা লিওনকে মারধর করেছে। পরে সিনিয়ররা এসে মিমাংসার কথা বললে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ছেড়ে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহŸায়ক সুজয় শুভ জানান, সেদিন বিএম কলেজে বসে আলিসা মুনতাজের সঙ্গে সাংগঠনিক আলাপ করছিলেন। সে সময় লিওন নামের ছাত্রলীগ নেতা দাবীদার এসে তাদের চলে যেতে বলে। একপর্যায়ে লিওন আমাদের উদ্দেশ্যে গালাগাল শুরু করে। এর প্রতিবাদ করলে লিওনের নেতৃত্বে ২৫/৩০ জন তাদের ওপর হামলা চালায়। বিষয়টি কলেজ প্রশাসনকে জানানো হয়েছে। সুজয় বলেন, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কলেজ প্রশাসন নিবে। ছাত্রলীগকে তো দায়িত্ব দেয়া হয়নি এ কাজ করার জন্য।
পাল্টাপাল্টি অভিযোগ প্রসঙ্গে বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার বলেন, বিএম কলেজে বহিরাগত প্রবেশ সম্পূর্ন নিষিদ্ধ। সেখানে রাতে বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে কাজটা কি জানি না। ১৫ জানুয়ারীর ঘটনার পরপরই পুলিশকে জানানো হয়, কিন্তু তারা ঘটনাস্থলে এসেও কোনো ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার ক্যাম্পাসে কর্মসূচী পালনে ছাত্রলীগের গ্রæপটি পূর্ব অনুমতি নিলেও ছাত্রফ্রন্ট নেয়নি।
এদিকে ছাত্রফ্রন্টের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সাধারন শিক্ষার্থী ব্যানারে সদর রোডে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএম কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি কিশোর কুমার বালা। বক্তৃতা করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা আহবায়ক দেওয়ান আ. রশিদ নিলু, জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, ছাত্রনেতা নবীন আহমেদ, সুজয় বিশ্বাস, শম্পা দাশ প্রমুখ।
ক্যাম্পাস বহিরাগত প্রবেশমুক্ত রাখার দাবীতে বেলা ১১টার দিকে বিএম কলেজের জিরো পয়েন্টে মানববন্ধন করে ছাত্রলীগ কর্মীরা।
২০২০-০১-২১
