শিক্ষার্থীদের লাঞ্চিতর প্রতিবাদে ববিতে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট: বিএম কলেজে ছাত্রলীগ নামধারীদের হাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীত লাঞ্চিতর শিকার হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ প্রতিবাদ করা হয়। সভায় বক্তারা হামলায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবী জানান।
সয়েল এন্ড এনভায়রনমেন্ট সাইন্স বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমালের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলীম সালেহী, সয়েল এন্ড এনভায়রনমেন্ট সাইন্স বিভাগের সিয়াম জামান, হিসাববিজ্ঞান বিভাগের রাকিব হাওলাদার, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের হৃদয় বিশ্বাস প্রমুখ। সভা শেষে মিছিল করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ১৫ জানুয়ারি সন্ধ্যায় বিএম কলেজ ক্যাম্পাসে ববি শিক্ষার্থী সুজয় বিশ্বাস ও আলিসা মুনতাজ অতর্কিত হামলার শিকার হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *