নাগরিক রিপোর্ট: সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গনের দাবীতে মঙ্গলবার বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। এসময় জোটের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে স্বরাস্ট্রমন্ত্রী বরাবর স্মরকলিপিও প্রদান করা হয়।
নগরীর অশি^নী কুমার হল চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শম্পা দাস। বক্তব্য রাখেন জেলা ছাত্রফ্রন্ট সদস্য নিলিমা জাহান, জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক নবীন আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক সুজয় বিশ্বাস, বিএম কলেজ শাখা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কিশোর বালা প্রমূখ। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস ও দখলদারিত্ব মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
২০২০-০১-২৮
