নাগরিক রিপোর্ট: বরিশালের বাকেরগঞ্জের অনার্স পড়–য়া এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানী ও অপহরনের হুমকি দেয়া মামলার আসামি বখাটে জিয়াউল হক আকনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১ টায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম উপজেলার কালীগঞ্জ বাজারের দেলোয়ার সাঈদীর চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করে। নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হয়ে সে দীর্ঘদিন পলাতক থেকে ফেসবুক বিষোদগার করে আসছিলেন।
জানা গেছে, গত ১ জানুয়ারী ওই কলেজ ছাত্রীকে বখাটে জিয়াউল হক আকন শ্লীলতাহানী ও তাকে অপহরণের হুমকি দেয়। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর মা বাদী হয়ে বখাটে জিয়াউল হক আকনের নামে বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার ভরপাশা ইউনিয়নের আতাকাঠী গ্রামের কলেজ ছাত্রী তার নানা বাড়িতে থেকে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করেন। ওই ছাত্রী কলেজে যাওয়া আসার পথে পৌরসভার ৯ নং ওয়ার্ডের ভরপাশা গ্রামের মোতাহার আকনের বখাটে পুত্র জিয়াউল হক আকন অশালীন ভাষায় কথা বলে ও প্রেম নিবেদন করে। বিষয়টি ছাত্রী তার মাকে জানালে তিনি বখাটে জিয়াকে সংযোত হতে বলেন। এতে সে আরো উত্তপ্ত হয়ে ১ জানুয়ারি ফের উত্ত্যক্ত করে।
২০২০-০১-২৮
