কন্যাকে অপহরন, পিতাকে কুপিয়ে জখম

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের মেহেন্দীগঞ্জে কন্যাকে অপহারনের ঘটনায় মামলা দায়েরের জেরে ব্যবসায়ী পিতাসহ ৩জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার সকালে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুরিয়া গুচ্ছগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। হামলায় আহত ব্যবসায়ী শহিদুল তালুকদার, সাদ্দাম হোসেন, তরিকুল ইসলামকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের ভাগ্নে মো: ফয়সাল হোসেন সুমন বলেন, ব্যবসায়ী শহিদুল তালুকদার এর অস্টম শ্রেনী পড়–য়া কন্যাকে সম্প্রতি অপহরন করে রাকিব হাওলাদারের নেতৃত্বে কয়েকজন। এ ঘটনায় শহিদুল মামলা দায়ের করলে পুলিশ অপহৃতাসহ অপহরনকারী রাকিব হাওলাদার ও সেলিম সরদারকে আটক করে। ওই ঘটনার জেরে শুক্রবার সকালে রাকিবের স্বজনরা গাগুরিয়া গুচ্ছগ্রাম বাজারে হামলায় চালায় ব্যবসায়ী শহিদুলসহ কয়েকজনের উপর। হামলার নেতৃত্ব দেন স্থানীয় বাবুল বয়াতি, সোহেল বয়াতি, হুমায়ুন বয়াতিসহ কয়েকজন। দা দিয়ে কুপিয়ে জখম করা ওই ৩জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেহেন্দীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মেহেন্দীগঞ্জ থানার এসআই শাহ জালাল বলেন, অপহৃতা স্কুল ছাত্রীকে টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয়েছে। এসময় ২ আসামীকেও আটক করা হয়। ওই অপহরনকে কেন্দ্র করেই শুক্রবার হামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *