কুরিয়ার সার্ভিসে পলিথিন বহন, আটক-২

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল নগরীর ক্লাব রোডে জননী কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় কুরিয়ার সার্ভিসের ম্যানেজারসহ ২জনকে কারাদন্ড দেয়া হয়। শুক্রবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা গেছে, বৃহষ্পতিবার দিবাগত রাতে অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল হালিমের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। র‌্যাব-৮ এর সহযোগীতায় অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের জন্য পরিবহনের দায়ে কুরিয়ারের ম্যানেজার মো: লোকমান হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযানে বন্দর থানাধীন মো: জাকিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২২ দিনের মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে কুরিয়ার সার্ভিস থেকে ২ শ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *