এসএসসিতে বরিশালে পরীক্ষার্থী লক্ষাধীক

Spread the love

নাগরিক রিপোর্ট: এসএসসি পরীক্ষায় সোমবার বরিশাল বিভাগের ৬ জেলায় অংশগ্রহন করবে ১ লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থী। মোট ১ হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে এই সংখ্যক পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যা গত বছর অপেক্ষা ৫ হাজার ৫০৮জন বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ২১ শতাংশ। এবার বরিশাল বোর্ডে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। বরিশাল শিক্ষবোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সুত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডের অধীনে ১৭৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহন করা হবে। ২০১৯ সালে এর সংখ্যা ছিলো ১৭৬টি। ওই বছর বিভাগের ১ হাজার ৪২৮টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিল ১ লাখ ৭ হাজার ৫৭৫ জন।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, বরিশাল জেলায় মোট ৬৩টি কেন্দ্রের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে ৩৭ হাজার ৮১৭ জন। যার মধ্যে ছাত্র ১৮ হাজার ১১৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭০৪ জন। এবারের এসএসসি পরীক্ষায় সবচেয়ে কম পরীক্ষার্থী অংশগ্রহন করছে ঝালকাঠি জেলা থেকে। এ জেলার মোট ১৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিবেন ১০ হাজার ৫৮১ জন। যার মধ্যে ছাত্র ৪ হাজার ৮৮৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৬৯৬ জন।
পিরোজপুর জেলার ১৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ২৮৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১৯৪ জন এবং ছাত্রী ৭ হাজার ৯৫ জন। পটুয়াখালী জেলার ৩০টি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহন করবেন ২১ হাজার ৭৭৯ জন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৬২৮ জন ও ছাত্রী ১০ হাজার ১৫১ জন। বরগুনা জেলার ২২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ১৫৯ জন। যার মধ্যে ছাত্র ৬ হাজার ১৬৪ জন এবং ছাত্রী ৫ হাজার ৯৯৫ জন।
ভোলা জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪৫৮ জন। যার মধ্যে ছাত্র ৯ হাজার ৩৩৭ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ১২১ জন। এ জেলায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৩টি।
বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, শনিবার শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় বরগুনা ও বরিশালে দুটি কেন্দ্রে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে একটি বরগুনার আয়লা মাধ্যমিক বিদ্যালয় এবং অপরটি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *