বরিশালে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের র‌্যালী সমাবেশ

Spread the love

নাগরিক রিপোর্ট : সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বরিশাল নগরীতে বড় শ্রমিক সমাবেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশে কয়েক হাজার শ্রমিক অংশনেন। সমাবেশে শেষে শ্রমিকদের র‌্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন, স্বাধীনতার ৪৯ বছরে এসে দেশের উন্নয়নের নানা বয়ান প্রতিদিন প্রচারিত হচ্ছে। অথচ এ উন্নয়ন আর অগ্রগতির নিয়ামক শক্তি শ্রমিকদের ন্যায্য মজুরী এখনও নিশ্চিত হয়নি। ১০২টি প্রাতিষ্ঠানিক শিল্পখাতের ৬২টি’র ঘোষিত মুজুরী কাঠামো নেই। অন্যদিকে অপ্রাতিষ্ঠানিকখাতে মজুরির ন্যুনতম নীতিমালা নেই। প্রতি বছর হাজার শ্রমিক মৃত্যু বরন করলেও কর্মক্ষেত্রে তাদের জীবনের নিরাপত্তা নেই।
জেলা শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা গণফোরাম সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, জেলা বাসদ আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী ও শ্রমিক ফ্রন্ট নেতা শহীদুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বাবুল তালুকদার, মিজানুর রহমান, হানিফ মৃধা, জাহাঙ্গীর মাঝি, জাকির হোসেন, মহসীন মীর ও মানিক হাওলাদার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভা মঞ্চে বরিশালে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মৃত ২ সদস্যের এবং অসুস্থ্য এক সদস্যের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় সভাপতি। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *