যে জাহাজটি হয়ে উঠছে করোনাভাইরাসের আস্তানা

Spread the love

নাগরিক ডেস্ক: চীনের বাইরে করোনাভাইরাসের সবচেয়ে বেশি বিপদ তৈরি করেছে সাগরে ভাসমান একটি জাহাজে।

এ মাসের চার তারিখে পর্যটক ভর্তি ব্রিটিশ পতাকাবাহী এই প্রমোদ জাহাজটিতে ১০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি টের পাওয়ার পরপরই এটিকে ইয়োকোহামায় নোঙর করা হয়। চেষ্টা চলছে থাকে কোনোভাবেই যেন অন্য যাত্রী বা ক্রু সংক্রমিত না হন।

সে সময় ঔ জাহাজে যাত্রীর সংখ্যা ছিল ২,৬৬৬ জন যারা ৫৬টি দেশের নাগরিক। নাবিক এবং অন্যান্য কর্মচারীরা ছিলেন মোট ১০৪৫ জন।

তখন থেকেই তাদেরকে ডাঙায় নামতে দেয়া হচ্ছেনা। জাহাজের ভেতরেও কেবিনের ভেতর একরকম অবরুদ্ধ সময় কাটাতে হচ্ছে যাতে যতটা সম্ভব এক অন্যের সংস্পর্শে না আসতে পারে।

যাদের শরীরে যখনই করোনাভাইরাস পাওয়া যাচ্ছে, সাথে সাথে তাদের তীরে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কোনো কিছুতেই আটকানো যাচ্ছে না ভাইরাসের বিস্তার।

প্রতি ঘণ্টায় নতুন করে চার থেকে পাঁচজনের শরীরে করোনা ভাইরাস ঢুকছে। প্রতিদিনই নতুন করে কয়েক ডজন যাত্রীর শরীরে এই ভাইরাস বাসা বাঁধছে।

আজও (মঙ্গলবার) জাপানের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডায়মন্ড প্রিন্সেসে নতুন করে ৮৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

এ নিয়ে প্রমোদ জাহাজটিতে গত ১৪ দিনে ৫৪২ জন যাত্রী এবং ক্র করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ফলে কিছুটা দিশেহারা হয়ে পড়েছেন জাপানের কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *