যেকোনো সময় খালেদা জিয়ার দুর্ঘটনা ঘটতে পারে: ফখরুল

Spread the love

নাগরিক ডেস্ক: সরকার সুপরিকল্পিতভাবে কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার শরীরের যে অবস্থা তাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য আমরা বলেছি যে, এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কারাগারের মধ্যে।

তিনি বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত। কারণ এই দেশে সত্যিকার অর্থে যদি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হয় সেটা বেগম খালেদা জিয়াকে ছাড়া হবে না। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম-আহ্বয়ক ড.কাজী মনিরুজ্জামান মনিরসহ তাঁতী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *