নাগরিক রিপোর্ট: বরিশাল নগরীতে মোটরসাইকেল চোর চক্রের ৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি করা ৪টি মোটরসাইকেল। বরিশাল মেট্রোপলিটন পুলিশের(বিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিএমপি’র দায়িত্বশীল সুত্র জানায়, গত ৬ ফেব্রæয়ারী নগরীর ষ্টীমারঘাট এলাকায় একটি মোটরসাইকেল চুরির চেষ্টাকালে মামুন হোসেন নামক একজনকে স্থানীয় লোকজন হাতেনাতে ঘরে ফেলে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। মামুন পুলিশী জিজ্ঞাসাবাদের মুখে মোটরসাইকেল চোর চক্রের সন্ধান দেয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশের একটি দল বরগুনা জেলা সদর ও বেতাগী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের আরও ৬ সদস্যকে গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয় আরও ৩টি মোটরসাইকেল।
গ্রেফতারকৃতদের স্বীকারোক্তীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বরিশাল নগরীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরি করে মামুন হোসেন। ওই মোটরসাইকেল লাবু মীরা, নয়ন ও খান নামক তিন ব্যক্তির সহযোগীতায় বরগুনা, ভোলা, পিরোজপুর, খুলনা ও কক্সবাজারসহ বিভিন্ন জেলায় পাঠিয়ে দেয়া হয়। সেখানে ইঞ্জিন ও চেসিস নম্বর টেম্পারিংয়ের পর ভূয়া কাগজপত্র তৈরী করে ওই মোটরসাইকেল বিক্রি করা হয়।
২০২০-০২-১৯
