এমপি পুত্রকে অভ্যর্থনা জানাতে আড়াই ঘন্টা রোদে শিক্ষার্থীরা

Spread the love

নাগরিক রিপোর্ট: বিদ্যালয় মাঠে একটি ক্রীকেট টুনার্মেন্ট উদ্বোধন করতে স্থানীয় সংসদ সদস্যের পুত্র আসবেন। তাই পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের আড়াই ঘন্টা সড়কের পাশে দাড় করিয়ে রাখা হয়েছে এমপি পুত্রকে অভ্যর্থনা জানাতে। পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। সেখানকার ধুলিয়া কলেজিয়াট মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আড়াই ঘন্টা সড়কের পাশে দাড় করিয়ে রাখা হয়েছিল।
স্থানীয় সুত্রগুলো জানায়, বৃহস্পতিবার সকালে ধুলিয়া কলেজিয়েট স্কুল মাঠে স্থানীয়ভাবে ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে স্থানীয় এমপি আ.স.ম ফিরোজের পুত্র রায়হান সাকিব উপস্থিত ছিলেন। সকাল ১০টায় তার খেলা উদ্বোধন করার কথা থাকলে তিনি আসেন বেলা সাড়ে ১১টায়। তাকে অভ্যর্থনা জানাতে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আড়াই ঘন্টা ধুলিয়া সরকারী প্রাইমারী ও ধুলিয়া কলেজিয়েট স্কুলের কয়েকশ শিক্ষার্থীকে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। ওই খেলার কারণে ওইদিন দুইটি বিদ্যালয়ে কোন ক্লাস হয়নি। এ নিয়ে স্থানীয় অভিভাবকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন,‘ এমপির ছেলেকে অভ্যার্থনা জানাতে শিক্ষার্থীদের রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা ঠিক হয়নি।’
এ ব্যাপারে ধুলিয়া কলেজিয়েট স্কুল প্রধান শিক্ষক এসএম জহিরুল ইসলাম কোন মন্তব্য করতে রাজী হননি। প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মাসুমা আক্তার বলেন, খেলা শুরুর আগ পর্যন্ত কয়েকটি ক্লাস নেয়া হয়েছে। খেলা শুরু হলে শিক্ষার্থীদের খেলা দেখার জন্য ছুটি দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *