গৌরনদীতে চার ইতালী প্রবাসী কোয়ারেন্টাইনে

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের গৌরনদী উপজেলায় ৪ ইতালী প্রবাসীকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তবে তাদের শরীরে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোন উপসর্গ মেলেনি বলে জানিয়েছেন বরিশাল সিভিল সার্জন ডা: মনোয়ার হোসেন। স্থানীয় সুত্রে জানা গেছে, ওই ৪জনই সুস্থ্য আছেন।
বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন ডা: মনোয়ার হোসেন জানান, কোয়ারেন্টাইনে রাখা ৪ প্রবাসী ইতালির মিলান থেকে বিমানযোগে ২ মার্চ ঢাকায় আসেন। এরপর কয়েক দিন আগে তারা গৌরনদী উপজেলায় নিজ বাড়িতে আসেন। সেখানে তারা ১০ মার্চের আগ পর্যন্ত এলাকাবাসীর সাথে স্বাভাবিক চলাফেরা করেন। স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মীরা এই ৪ প্রবাসীর সন্ধান পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমকর্তাকে অবহিত করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ১০ মার্চ থেকে তাদের ওই ৪জনকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করেন। সিভির সার্জন বলেন, ইতালী ফেরত ওই ৪ প্রবাসীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখা হচ্ছে। তাদের প্রত্যেককে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
গৌরনদীর বাটাজোরের সাবেক ইউপি সদস্য মো: ইদ্রিস সরদার বলেন, গত ২ মার্চ তার চাচাতো ভাই জুয়েল সরদার, প্রতিবেশী কবির হাওলাদার ও তার স্ত্রী, পুত্র ইতালি থেকে ঢাকায় আসেন। তারা ৭দিন ঢাকায় ছিলেন। সেখানে পরীক্ষা নিরিক্ষার পর গৌরনদীর বাটাজোর গ্রামে ৯ মার্চ আসেন। এরপর পার্শবর্তী বাজারে গেলে থানা পুলিশ নিরাপত্তার কথা বলে তাদের সতর্ক করেছে। গৌরনদী স্বাস্থ্যকমপ্লেক্সের একটি টিম ঘটনাস্থলে এসেছিল। তিনি নিজে বৃহস্পতিবারও জুয়েলকে দেখে এসেছেন। তার স্বাস্থ্য ভাল আছে। প্রশাসনের সাথে তাদের সার্বক্ষনিক যোগাযোগও আছে।
এব্যপারে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, বিদেশ ফেরত ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। তাদের ব্যাপারে সতর্ক রয়েছেন। করোনা ভাইরাসের সচেতনতার জন্য কন্ট্রোল রুম খোল হয়েছে। করোনা মোকাবেলার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *