গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ, যুবক আটক

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের উজিরপুরে স্ত্রীর উপর স্বামীর পরিবারের অমানুষিক নির্যাতন ও ৬ মাসের গর্ভের সন্তানকে গর্ভপাত ঘটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিযার্তনের স্বীকার স্ত্রী শারমিন বেগম(২০)কে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্বামী আতিকুল ইসলাম নিরব(২৮) কে পুলিশ আটক করেছে। বৃহষ্পতিবার উপজেলার হস্তিশুন্ড গ্রামে স্বামীর বাড়ীতে এ ঘটনা সংঘঠিত হয়।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের আজাহার আলি সিকদারের ছেলে আতিকুল ইসলাম নিরব(২৮) এর সাথে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী গ্রামের হেমায়েত ফকিরের মেয়ে শারমিন বেগম(২০) এর এক বছর পূর্বে প্রেমের সর্ম্পকের মাধ্যমে বিবাহ হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে বিভিন্ন সময় শারমিনকে শারীরিক নির্যাতন করে আসছে স্বামীর পরিবার। জানা যায়, আতিকুল ইসলাম ও তার বোন পারভীন বেগম, মরিয়ম বেগম, ভাগনী ইশাত(২৫) মিলে ১০ মার্চ গর্ভের সন্তান নস্ট করার জন্য চাপ সৃষ্টি করে। তাদের কথায় রাজী না হওয়ায় শারমিনকে বেধে নির্যাতন করে। এক পর্যায়ে ১১ মার্চ বুধবার রাতে জোরপূর্বক গর্ভপাতের ঔষধ খাওয়ানো হয়। পেটের ব্যাথার যন্ত্রনায় শারমিন কাতর হয়ে পড়লে বৃহষ্পতিবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে বেলা ১১ টায় মৃত্যু সন্তান ভ‚মিষ্ঠ হয়। উজিরপুর মডেল থানার এস.আই রুহুল আমিন গৃহবধুকে হাসপাতালে ভর্তির উদ্যোগ নেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে আহতকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা উদঘাটনের লক্ষ্যে স্বামী আতিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *