বরিশালে সেনা টহল, রাস্তাঘাট ফাঁকা

Spread the love

নাগরিক রিপোর্ট: করোনার সংক্রামন রোধে বরিশালে মাঠে নেমেছে সেনাবাহিনী। বুধবার দুপুরের দিকে নগরীর বিভিন্ন সড়কে সেনা টহল দেখা গেছে। এসময় অধিকাংশ দোকানপাট ও গনপরিবহন বন্ধ ছিল। যেকারনে রাস্তাঘাট ছিল অনেকাংশে ফাঁকা।
বুধবার দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ, আমতলার মোড়, সাগরদি এলাকায় টহলরত অবস্থায় দেখা যায় সেনাবাহিনীকে। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানিয়েছেন, দুই প্লাটুন সেনা সদস্য নগরীতে টহলে রয়েছেন। তারা প্রশাসনকে সহায়তা করবে। তিনি নগরবাসীকে বাসায় থাকার আহবান জানিয়ে বলেন, প্রয়োজনে তাদের ঘরে থাকতে বাধ্য করা হবে।
এদিকে বেলা বাড়লে নগরীর অধিকাংশ দোকান পাট বন্ধ দেখা যায়। দূরপাল্লার এবং অভ্যন্তরীন রুটের বাস চলাচল বন্ধ থাকায় মানুষ দুর্ভোগে পরে সাধারন মানুষ। অনেক যাত্রীকে মিনি পিকআপ ভ্যান, ট্রাক বা মটর সাইকেল ভাড়া করে গন্তেব্যে যেতে দেখা গেছে। অভ্যন্তরীন রুটের ছোট ছোট যানবাহন চলাচল করতে না দেয়ায় পায়ে হেটে নিত্য প্রয়োজনীয় কাজ করতে দেখা গেছে অনেককে। অপরদিকে বরিশাল নদী বন্দরের সকল প্রবেশ গেট বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *