বরিশাল সোনারগাঁও টেক্সটাইল মিল লে-অফ ঘোষনা, বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট: শ্রমিদের ৩ থেকে ৪ মাসের বকেয়া বেতন পরিশোধ না করে বরিশাল সোনারগাঁও টেক্সাইল কারখানা লে-অফ করা হয়েছে। এর প্রেক্ষিতে রোববার বকেয়া বেতনের দাবীতে রুপাতলীস্থ মিলের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। অবশ্য এসময় মালিক পক্ষের কাউকে দেখা যায়নি। পরে পুলিশের আশ্বাসে দেড় ঘন্টা পর আন্দোলন থেকে ফিরে যায় তারা।
সোনারগাঁও টেক্সাইল মিলের শ্রমিকরা অভিযোগ করেন, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সোনারগাঁও টেক্সাইল মিলের সামনে জড়ো হন তারা। সেখানে গিয়ে তারা মিল লে-অফের বিজ্ঞপ্তি দেখতে পান। পাওনা পরিশোধ না করে লে-অফের খবর দ্রæত ছড়িয়ে পড়লে কয়েকশ শ্রমিক সেখানে জড়ো হন। এক পর্যায়ে তারা বকেয়া বেতনের দাবীতে মিলের গেটে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মিলের অভ্যন্তরে ঢুকিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা আরও জানান, তাদের ৩ থেকে ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। করোনা সংক্রামনের অযুহাতে বেতন না দিয়েই মিল বন্ধ ঘোষনা করা হয়। পরে মেট্রোপলিটন পুলিশ মালিক কর্তৃপক্ষের সাথে ফোনে কথা বলে পর্যায়ক্রমে বকেয়া প্রদানের আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করেন শ্রমিকরা।
এব্যপারে কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, বকেয়া বেতন না দিয়ে মিল লে-অফ ঘোষনা করায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। তবে কর্তৃপক্ষ পর্যায়ক্রমে বেতন প্রদানের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *