করোনায় আরও ৩ মৃত্যু, নতুন শনাক্ত ৫৮

Spread the love

নাগরিক রিপোর্ট: দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ এ আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ৫৮ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৫৮ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৮২ জনে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, আগে থেকে করোনায় আক্রান্ত তিনজন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। এতে এখন পর্যন্ত ৩৬ জন সুস্থ হলেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫৮ জনের মধ্যে ৪৮ জন পুরুষ ও ১০ জন নারী। এদের মধ্যে ১৪ জন ঢাকা শহরের। নারায়ণগঞ্জ থেকে আছেন ৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৩১-৪০ বছর বয়সীদের সংখ্যাই বেশি, ১৭ জন। এ ছাড়া ৪১-৫০ বছর বয়সী আছেন ১৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *