চাল কম দেয়ায় চেয়ার‌্যাম্যানের বিরুদ্ধে মৎস্য কর্মকর্তার জিডি

Spread the love

নাগরিক রিপোর্ট: জেলেদের প্রনোদনার চাল কম দেয়ার অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামের বিরুদ্ধে কাজীরহাট থানায় সাধারন ডায়রী (জিডি) করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল। রোববার তিনি জিডি করার পর অভিযোগটি তদন্তের জন্য জেলা দূর্ণীতি দমন কার্যালয়ে প্রেরন করা হয়েছে।
কাজীরহাট থানার ওসি মো. আনিসুর রহমান জানান, আন্দারমানিক ইউনিয়নের চেয়ারম্যান এ বছর ওই ইউনিয়নে ৭২৩জন জেলের মাঝে বিতরন করতে এক মাসের জন্য জনপ্রতি ৪০ কেজি চাল বরাদ্দ পেয়েছেন। গত ৯ এপ্রিল চেয়ারম্যান ৩৮৪ জন জেলেকে ৩০ কেজি করে চাল বিতরন করেন। অর্থাৎ তিনি মাথাপিছু ১০ কেজি করে মোট ২ হাজার ৮৪০ কেজি চাল আত্মসাত করেছেন বলে জিডিতে উল্লেখ করা হয়। ওসি জানান, অভিযোগটি তদন্তের জন্য দূর্ণীতি দমন কমিশনে প্রেরন করা হয়েছেন।
উল্লেখ্য, জাটকা (১০ ইঞ্চির কম সাইজের ইলিশ) বন্ধে জেলেদের চার মাস প্রনেদনার চাল দেয়া হয়। কার্ডধারী প্রত্যেক জেলে প্রতিমাসে ৪০ কেজি করে চাল পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *