শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ড লকডাউন : চিকিৎসক নার্সসহ ২৪ জন হোম কোয়ারেন্টাইনে

Spread the love

নাগরিক রিপোর্ট : তথ্য গোপন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হওয়ায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবচিম) হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ড লকডাউন ও ওই ইউনিটের চিকিৎসক নার্সসহ ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, স্বজনরা সর্দি কাশির তথ্য গোপন করায় গত ১৩ এপ্রিল হাসপাতালে আসা এক রোগীকে চিকিৎসকরা এ ওয়ার্ডে ভর্তি করেন। বুধবার (১৫ এপ্রিল) তার এক্সরে রিপোর্ট দেখে চিকিৎসকদের সন্দেহ হয় এবং রোগীকে তাৎক্ষনিক হাসপাতালের করোনা ইউনিটের আইশোলেসনে পাঠান। বৃহস্পতিবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে তাতে তিনি করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হন। এরপর পরই হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ড আপাতত লকডাউন এবং ওয়ার্ডে দায়িত্বপালনকারী চিকিৎসক-নার্সসহ ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *