বরিশালে মাদক দ্রব্য অধিদপ্তরে অভিযান, গোডাউন সিলগালা

Spread the love

নাগরিক রিপোর্ট: সরকারের লকডাউন উপেক্ষা করে প্রানঘাতি করোনা প্রতিরোধে মদ বিক্রি করেছে বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। জনসমাগম করে মদ বিক্রি করার ছবি তুলতে গিয়ে ওই দপ্তরের কর্মচারীদের হমিলার শিকার হয়েছেন বাংলা ভিশন চ্যানেলের ক্যামেরাপার্সন কামাল হাওলাদার। এই ঘটনার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলবাহিনীর সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থল অভিযান করেছে। এসময় গোডাউন সিলগালাসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানকে জেলা প্রশাসন কার্যালয়ে তলব করে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কার্যালয়ের মধ্যে প্রায় দেড়শ লোক জড় করে মদ বিক্রি করছিলো দপ্তরটি। ৮৬ টাকা মূল্যের ১ লিটার মদ তারা ৪শ থেকে ৫শ টাকা দরে বিক্রি করছিলো। সেখানে উপস্থিত ৪/৫ জনের কাছে লাইসেন্স থাকলেও বাকি দেড়শ লোকের কোনো লাইসেন্স ছিলো না। লাইসেন্স বিহীন এসব লোকদের কাছে অতিরিক্ত দামে লকডাউন উপেক্ষা করে কেরু কোম্পানীর মদ বিক্রি করছিলো।
মদ বিক্রির চিত্র বাংলাভিশন চ্যানেলের বরিশাল ক্যামেরাপার্সন কামাল হাওলাদার তার ক্যামেরায় ধারণ করলে তাকে প্রথমে মারধর করে ওই দপ্তরের কর্মচারীরা পরে ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করা হয়। বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার শাহিন হাসান জানান, এই ঘটনায় বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বরাবর একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে- শতাধিক মাদক ক্রেতার মাদকসহ ছবি তোলার চেষ্টা করা হলে ওই কার্যালয়ের ওয়্যারলেস অপারেটর হাসিব, ড্রাইভার রাজন ও আউটসোর্স রাকিবসহ ৫/৬ জন বাংলাভিশনের ক্যামেরাপার্সন কামাল হাওলাদারের উপর হামলা চালায় এবং মারধর করে। পরে তার ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করে তারা।
এ প্রসঙ্গে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বরিশাল কার্যালয়ের অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে বিস্তারিত তিনি কিছু জানেননা। তবে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেয়া হবে। অভিযানে যাওয়া এব্যপারে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরকে বিষয়টি লিখিতভাবে জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *