নাগরিক রিপোর্ট: বরিশালে একজন পরিবার পরিকল্পনা পরির্দশক করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বরিশাল জেলায় ৩২ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বরিশাল জেলা শাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
আক্রান্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক হিজলা উপজেলার বাসিন্দা এবং সেখানেই কমর্রত রয়েছেন বলে জানা গেছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, বরিশালে মঙ্গলবার মোট ৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিত পাওয়া গেছে। এর মধ্যে একজন চিকিৎসক এবং অপরজন নার্স।
এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৭ জন চিকিৎসক ও ৩ জন নার্স, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ মোট ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন রোগীর করোনা শনাক্ত হয়।
২০২০-০৪-২২
