স্বাস্থ্য কর্মকর্তাদের চুড়ান্ত প্রস্ততির তাগিদ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

Spread the love

নাগরিক রিপোর্ট: প্রানঘাতি করোনাভাইরাস মহামারি আকার ধারন করলে তখনকার পরিস্থিতি মোকাবেলার চুড়ান্ত প্রস্ততি এখনই গ্রহন করতে হবে। এজন্য স্বাস্থ্যবিভাগের স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে যেসব দূর্বলতা রয়েছে সেগুলো চিহিৃত করে দ্রæত সমাধানের তাগিদ দেয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বৃহস্পতিবার বরিশালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এ তাগিদ দেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেষ্টহাউজে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, শেরেবাংলা চিকিৎসা মহাব্যিালয় হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. অসিত ভূষন দাস, হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্যসেবা দপ্তরগুলোতে স্থানীয় সমস্যাগুলোর যত দ্রæত চিহিৃত করা যাবে, তত দ্রæত স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলে উপস্থাপন করে সমাধানের ব্যবস্থা হবে।
তিনি বরিশাল বিভাগে করোনাভাইরাস সংক্রামন রোধে সর্বশেষ প্রস্তুতি আক্রান্তদের চিকিৎসা, আক্রান্ত ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের বর্তমান অবস্থা, আরটি-পিসিআর ল্যাবের পরীক্ষা কার্যক্রম এবং অন্যান্য রোগীদের চিকিৎসা সহ সার্বিক বিষয়ে অবহিত হন। সভায় প্রতিমন্ত্রীকে জানানো হয় বরিশাল বিভাগের ৬ জেলায় ৭৫ জনের নমূনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *