বরিশালে করোনা আক্রান্ত বেড়ে ৩৪

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালে আরো এক জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৪ জনে। শনাক্ত হওয়া নারী(৩০) নগরীর সাগরদী ইসলাম পাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার শেবাচিম হাসপাতালে তার নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে।
হাসপাতাল সুত্রে জানা গেছে, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ হল- বাবুগঞ্জ ১০জন, বরিশাল মহানগরী ১১জন, মুলাদী ১জন, হিজলা ৩জন, আগৈলঝাড়া ১জন, গৌরনদীতে ২জন, উজিরপুর ১জন, বানারীপাড়া ২জন, মেহেন্দীগঞ্জ ২জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *