বাউফলে একই পরিবারের ৫ জনসহ মোট ৬জন করোনায় আক্রান্ত

Spread the love

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একই পরিবারের ৫জন নারী-পুরুষ। তারা গত সপ্তাহে ঢাকা থেকে বাউফলে পৌছলে কালাইয়া বন্দর সংলগ্ন ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। নমুনা পরীক্ষায় শুক্রবার ৫জনের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া উপজেলার কালীশুরিতে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তিন বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
কালাইয়া বন্দরে আক্রান্তরা হচ্ছেন- হনুফা (৪০), হাওয়া বেগম (৪৫), আজিমুন্নেছা (৮০), ফারজানা (১৪) ও সিদ্দিকুর রহমান (২২)।
আক্রান্তরা সকলে পূর্ব কালাইয়া গ্রামের বাসিন্দা। তারা ঢাকায় থাকতেন। লকডাউনের মধ্যে গত সপ্তাহে নৌপথে ঢাকা থেকে পালিয়ে আসা আরও অনেকের সঙ্গে ওই ৫ জনকেও ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে কোয়ারেন্টাইনে রাখা কয়েকজনের নমুনা গত ২২ মার্চ সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। শুক্রবার পাওয়া রিপোর্টে একই পরিবারের ৫ জনের পজেটিভ পাওয়া গেছে। তবে আক্রান্তরা তুলনামুলক সুস্থ্য আছেন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, আক্রান্তদের আপাতত ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের একটি কক্ষে আলাদাভাবে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *