র‌্যাবের অভিযানে জেএমবি’র ২ দাওয়াতি সদস্য গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট: র‌্যাব-৮ উপকূলীয় এলাকা বরগুনায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র দাওয়াতি শাখার দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- বরগুনা সদরের কদমতলী এলাকার মোঃ সিদ্দিকুর রহমান এর পুত্র আবদুর রহমান(৪৪) এবং একই উপজেলার নূর মোহাম্মদ হাওলাদার এর পত্র মোঃ আলমগীর(৪৩)। সোমবার বিকেলে এক এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।
র‌্যাব সুত্রে জানা গেছে, রোববার বিকেলে গ্রেফতারকৃত হয় ওই ২জন। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থী বই এবং লিফলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে। এছাড়া দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশাল, বরগুনা সহ দেশের বিভিন্ন স্থানে গোপন মিটিং লিফলেট বিতরণ, সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *