বিএনপি নেতা রিজভী গুরুতর অসুস্থ

Spread the love

নাগরিক রিপোর্ট : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবারো গুরুতর অসুস্থ্ হয়ে পড়েছেন। গত রোববার থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হচ্ছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের চিকিৎসার তত্ত্বাবধানে আছেন তিনি। রুহুল কবির রিজভী সকলের দোয়া কামনা করেছেন। ১৯৮৪ সালে এরশাদ বিরোধী আন্দোলনে রুহুল কবির রিজভীর পেটে গুলিবিদ্ধ হলে সাবএকিউট ইনটেস্টাইনাল অবসট্টাকসন সমস্যায় ভোগেন। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়। এ রোগের জন্য পূর্বে তিনি আমেরিকায় অপারেশন করেছিলেন। মাঝে মাঝে তিনি কম্প্লিকেশন (complication) বা সমস্যায় ভোগেন। রুহুল কবির রিজভী বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ থাকা অবস্থায় গত বছর এ রোগে ভুগছিলেন। এসময় তার পেটে প্রচন্ড ব্যথা ও বমি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *