ছুটি বাড়ছে ১৫ মে পর্যন্ত

Spread the love

নাগরিক রিপোর্ট: দেশে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তবে ছুটির আদেশ রোববার জারি হতে পারে বলে জানান তিনি।
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে টানা ছুটিতে রয়েছে দেশ, যা আগামী ৫ মে শেষ হওয়ার কথা ছিল। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় আবার ছুটি বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *