গণমাধ্যমকর্মীদের বেতন ও ঝুঁকি ভাতা দিতে হবে

Spread the love

নাগরিক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের সাহসী ভূমিকা অব্যাহত রাখতে নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি আপদকালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
রিজভী বলেন, ‘গণমাধ্যমকর্মীদের সাহসী ভূমিকা অব্যাহত রাখতে গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ ও এর কর্মীদের স্বাস্থ্যনিরাপত্তা এবং নিয়মিত বেতনভাতার পাশাপাশি আপদকালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘গতকাল ছিল ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস। সরকারের আজ্ঞাবহ গণমাধ্যমের ভীড়ে কিছু কিছু মিডিয়া নানা প্রতিকূলতা উপেক্ষা করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। ভয়াবহ মরণঘাতী করোনা দুর্যোগেও জীবনের ঝুঁকি উপেক্ষা করেই নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে ফ্রন্টলাইনে গণমাধ্যমকর্মীরা সাহসী ভূমিকা পালন করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *