শিক্ষার্থীদের বাসা ভাড়া মওকুফসহ ৩ দফা দাবীতে বরিশালে সমাবেশ

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিস্ট ৩ দফা দাবীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ কর্মসুচী পালন করা হয়।
দাবী ৩টি হলো- সকল অনাবাসিক শিক্ষার্থীদের বাসাভাড়া মওকুফের প্রজ্ঞাপন জারি ও সরকারি বরাদ্দ প্রদান, সকল শিক্ষা প্রতিষ্ঠানের এক বছরের বেতন-ফি মওকুফ করা এবং পর্যাপ্ত আয়োজন ছাড়া অনলাইন ক্লাস নেয়া বন্ধ করা।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা আহবায়ক সাগর দাস। কর্মসুচী পরিচালনা করেন সংগহঠনের মহানগর সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ। বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার সাবেক সভাপতি সন্তু মিত্র, মহানগর দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, পাঠাগার সম্পাদক রেজওয়ান আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সংগঠক ইমদাদুল হক, ইসলামিয়া কলেজ শাখার সংগঠক ইমদাদুল হক ইমন প্রমূখ।
বক্তারা বলেন, লকডাউনে আটকে পড়া ছাত্রদের জন্য এ সময়ে মেসভাড়া বা বাসাভাড়া দেয়াটা একটা অর্থনৈতিক চাপ। অবিলম্বে ছাত্রদের মেসভাড়া মওকুফ করে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এজন্য সরকারি বরাদ্দ দিতে হবে। চলমান সংকটের কারনে এক বছরের জন্য শিক্ষার্থীদের সকল বেতন-ফি মওকুফ করতে হবে। অনলাইন ক্লাসের নামে বেতন আদায় করার প্রহসন বন্ধেরও দাবী জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *