মনপুরায় পুলিশের গুলিতে আহত ১০

Spread the love

মনপুরা সংবাদদাতা: ভোলার মনপুরায় বৃহস্পতিবার মহানবী (সাঃ) ও বিবি আয়শাকে জড়িয়ে কটুক্তিমূলক ফেইসবুকে পোস্ট দেয় শ্রীরাম চন্দ্র দাস নামে এক মৎস্য ব্যবসায়ী। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুম্মার নামাজের পর মুসল্লীরা রামনেওয়াজ চৌমুহনী বাজারে মিছিল বের করে। এই সময় কতিপয় উশৃঙ্খল যুবক চৌমুহনী বাজারে দোকান ঘরে হামলা শুরু করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে উত্তেজিত মুসল্লী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘন্টাব্যাপি সংঘর্ষে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের ছোঁড়া গুলিতে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় ফেইসবুকে পোস্ট দেয়া যুবক শ্রীরামকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত যুবক উপজেলার রামনেওয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার দুলাল চন্দ্র দাসের ছেলে
পুলিশের ছোড়া ছড়া গুলিতে আহতরা হলেন, জহির, সাইফুল, করিম, আল আমিন, রাহাত ও ছোট করিম এর নাম পাওয়া গেছে। এরা সবাই উপজেলার মনপুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
মনপুরা থানার ওসি জানান, ফেইসবুকে মহানবী (সাঃ) ও বিবি আয়শাকে জড়িয়ে কুটক্তিমূলক পোস্ট দেয় শ্রীরাম নামে এক যুবক। ওই ঘটনায় শুক্রবার উত্তেজিত জনতা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করলে পুলিশ বাঁধা দেয়। তখন উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্ঠার সময় জনতা পুলিশের উপর হামলার চেষ্ঠা করলে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি করে। ওই যুবককে আটক করা হয়েছে ও মামলার প্রস্তুতি চলছে।
এব্যপারের মনপুরা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, ফেইসবুকে ঘটনাকে কেন্দ্র করে মনপুরায় অনাকাংখিত ঘটনা ঘটে। জুম্মার নামাজের পর চারিদিক থেকে মিছিল সহকারে এসে মানুষ উত্তেজিত হয়ে প্রতিবাদ করে। তবে কিছু উশৃঙ্খল মানুষ পরিস্থিতি উত্তেজিত করে, তারপর সবাইকে সাথে নিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *