করোনায় মৃত্যু আরও ২১জনের

Spread the love

নাগরিক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৫১ জনের করোনাভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ১২১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১ জন। মোট মৃত্যু হলো ৩৭০ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৮ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৯৯৩ জনে।
মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪২টি ল্যাবে ৮ হাজার ৪৪৯টি নমুনা পরীক্ষা করে এক হাজার ২৫১ জনের করোনা শনাক্ত হয়। ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের চারজন এবং ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের একজন করে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *