ঘূর্নিঝড় আম্পান: বরিশালে বৃস্টি, আঘাত হানবে রাতেই!

Spread the love

নাগরিক রিপোর্ট: ঘুর্নিঝড় আম্পানের প্রভাবে বরিশালে মঙ্গলবার দুপুরে বৃস্টি ও দমকা হাওয়া বয়ে গেছে। প্রায় আধা ঘন্টা বৃস্টি শেষে ফের বিকেলে গুমট ভাব দেখা দেয়। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, আম্পান পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৯০ কি: মি: দক্ষিন ও দক্ষিন-পশ্চিমে অবস্থান করছে। ১৯ মে শেষ রাতে এটি আঘাত হানতে পারে। এজন্য পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্নিঝড়ের প্রভাবে বরিশালসহ উপকূলীয় এলাকায় জলোচ্ছ¡াস ও ভারি বর্ষনের আশংকা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বরিশালের পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, ঘূর্ণিঝড় আম্পানের গতি-প্রকৃতি পর্যবেক্ষণ করে ধারনা করা হচ্ছে যে- এটি যদি আঘাত হানে, তবে তা অতি প্রবল হতে পারে। এর প্রভাবে আবহাওয়া হুমট ভাবে দেখা দিয়েছে বলে তিনি ধারনা করেন।
ঘূর্নিঝড় আম্পানের প্রভাবে বরিশাল নদীবন্দরে ২ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। বিআইডবিøউটিএর পক্ষ থেকে সকল নৌযানকে নিরাপদ স্থানে রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে উদ্ধারকারী নৌযান প্রস্তুত রাখা হয়েছে বলে জানানিয়েছেন নৌ সংরক্ষণ ও ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এম আজগর আলী। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, দুর্যোগ মোকাবেলায় ৩১৬টি আশ্রয় কেন্দ্র এবং ৭৫৫টি স্কুল কলেজ প্রস্তুত রাখা হয়েছে। সুপেয় পানি, খাবার এবং মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় আম্পান থেকে জনসাধারণকে রক্ষার জন্য বরিশালে মাইকিং করছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর সদস্যরা। মঙ্গলবার ভোর থেকে নদী তীরবর্তী এলাকাগুলোতে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়। বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী জানান, বিভাগে ৬ হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ১১ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিতে পারবে।
এ প্রসঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম বলেন, আম্পান এ অঞ্চলে আঘাত হানে তবে তা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। যাতে ক্ষয়ক্ষতি নিন্ত্রনে আমাদের প্রকৌশলীরা যে যার এলাকায় অবস্থান করছেন। প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকার যে সব জায়গায় বেরিবাধ নাজুক অবস্থায় রয়েছে, সেসব জায়গার তালিকা প্রকৌশলীর কাছ থেকে নেয়া হচ্ছে। ঘূর্ণিঝড় আম্পান যেসব এলাকায় আসবে সেসব এলাকার লোকজনকে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *