উপকূলীয় এলাকা বরগুনার তিনটি নদী বিষখালী, বুড়িশ্বর ও বলেশ্বর নদীর পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মো. মাহতাব হোসেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময় জোয়ারের উচ্চতা থাকে ২.৮৫ সেন্টিমিটার। বুধবার বেলা ১১টায় বরগুনায় জোয়ারের পানির উচ্চতা ছিল ৩.১৮ সেন্টিমিটার। যা বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জোর প্রচারণা চালানো হচ্ছে। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাথে রয়েছে দমকা হাওয়া।
বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।
২০২০-০৫-২০
