ঈদ মোবারক, ঘরেই হোক খুশি-আনন্দ

Spread the love

নাগরিক রিপোর্ট: দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদ মোবারক। প্রাণঘাতী করোনায় এবার ঈদ এলো ভিন্ন আঙ্গিকে। মহামারির কারনে কঠোর স্বাস্থ্য বিধি মেনে ঈদের জামাতে যাবেন মুসল্লীরা। এবারের ঈদে কোলাকোলি নয়। ঘরে থাকাই যেন এবারের ঈদে সবচেয়ে বেশি নিরাপদ। তাই ঘরেই হোক ঈদের খুশি আর আনন্দ এমনটাই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের বিস্তারের কারণে এবার ভিন্ন মাত্রার ঈদ উদযাপিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার যে ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে তা নির্ধারিত হয় শনিবার রাতেই। এদিন চাঁদ না দেখা যাওয়ায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ৩০ রোজা শেষে সোমবার ঈদুল ফিতর উদযাপনের দিন নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *