কীর্তনখোলায় নিখোজের ৪৮ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু শিক্ষার্থী নিপু আক্তার (১০) এর অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। নিখোজের ৪৮ ঘন্টা পর সোমবার ঈদের দিন সকালে ঘটনাস্থলের অদূরে দপদপিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত শিশু নিপু নগরীর রূপাতলী ২৪ নম্বর ওয়ার্ডস্থ মোল্লাবাড়ী সড়কের বাসিন্দা সৌদি প্রবাসী নিজাম হাওলাদারের মেয়ে এবং দক্ষিণ রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
নিপুর মামা শহিদুল সিকদার বলেন, গত ২৩ মে বাড়ীর পার্শ্ববর্তী কীর্তনখোলা নদীতে গোসল করতে যায় নিপু। এরপর আর খুজে পাওয়া যায়নি তাকে।
ফায়ার সার্ভিস কর্মীরা গত দুই দিন শিশু নিপুর সন্ধ্যানে কীর্তনখোলা নদীর ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে উদ্ধারে ব্যর্থ হয়। ঘটনার ৪৮ ঘন্টা পর সোমবার ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে তার লাশ ভেসে ওঠে। পরে পুলিশের অনুমতি সাপেক্ষে লাশ দাফন করা হয়। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *