নাগরিক রিপোর্ট: বঙ্গবন্ধুর পলাতক খুনি ও কুশীলবদের বিচারের দাবী জানিয়ে বরিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নগরীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করেছেন। সামাজিক দুরত্ব বজায় রেখে আয়োজন করা হয়েছে সভা, দোয়া ও মিলাদের।
শুক্রবার দিবাগত রাত ২টায় সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ দলীয় কার্যালয় চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহি ফারুক এমপির পক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করা হয়। এসময় জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড: তালুকদার মো: ইউনুসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সময়ে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রæত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবী করেন।
এদিকে বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর মুর্যালে বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, রেঞ্জ ডিআইজ শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এসময় তিনি বঙ্গবন্ধুর পলাতক খুনীদের ও তাদের কুশীলবদের বিচারের আওতায় আনার আহবান জানান।
বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক স্বপন খন্দকারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন নেতৃবৃন্দ। বরিশাল প্রেসক্লাব ক্লাব নেতৃবন্দ ক্লাব চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে শনিবার ভোরে জেলা ও আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরন এবং কালো পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া নগরজুড়ে কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।
