নাগরিক রিপোর্ট: বরিশালের হিজলা উপজেলায় দুই ছেলের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে নিহত হয়েছেন বৃদ্ধ পিতা আনিচুর রহমান হাওলাদার (৬৫)। বৃহস্পতিবার রাতে উপজেলার মাউলতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলে জাহিদুল ও রাকিবকে পুলিশ শুক্রবার আটক করেছে।
হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার জানান, পারিবারিক বিষয নিয়ে বৃহস্পতিবার রাতে দুই ভাই জাহিদুল ও রাকিবের মধ্যে ঝগড়া ও একপর্যায়ে মারামারি হয়। এসময় তাদের বাবা আনিচুর হাওলাদার মারামারিতে থামাতে গিয়ে লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন।
ওসি জানান, ঘটনাটি পারিবারিকভাবে ধামাচাপা দেয়া চেষ্টা চলছিল। পুলিশ জানতে পেরে শুক্রবার জানাজা চলাকালে সেখানে গিয়ে জাহিদুল ও রাকিবকে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
