চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিতে হবে-ববি ভিসি

Spread the love


নাগরিক রিপোর্ট: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফীন বলেছেন, মানুষের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ সৃষ্টিই হল শিক্ষা। যে শিক্ষা বর্তমান প্রজন্মকে ভবিষ্যতে টিকে থাকার জন্য সহায়তা করবে সেটিই হল টেকসই শিক্ষা। টেকসই উন্নয়ন ও একবিংশ শতাব্দীর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিজ্ঞান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শনিবার বাংলাদেশ স্টেম সোসাইটির আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালেয় অনলাইন ভিত্তিক ভার্চুয়াল আলোচনা সভা ওয়েবিনারে তিনি এসব কথা বলেনে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাবেক উপাচার্য প্রফেসর ড. আল-নকীব চৌধুরী। ওয়েবিনারে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশের ৪ জন স্বনামধন্য অধ্যাপক আমন্ত্রিত অতিথি হিসাবে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবন নিয়ে তাঁদের গবেষণাকর্ম উপস্থাপন করেন।
এরা হচ্ছেন দক্ষিণ কোরিয়া থেকে সেজং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এস এম রিয়াজুল ইসলাম, আমেরিকার লুসিয়ানা স্টেট ইউনিভার্সিটির ড. নূরে আলম সিদ্দিকী, ইউনিভার্সিটি অফ কেবাসাং মালয়েশিয়া থেকে প্রফেসর ড. আখতারুজ্জামান।

এছাড়া বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের পরিচালক ড. শাকিলুর রহমান এবং প্রোগ্রাম চেয়ার ড. মোঃ খোরশেদ আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর ড. আল-নকীব চৌধুরী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দক্ষ মানবশক্তি তৈরির বিকল্প নেই।

ওয়েবিনারে দেশ বিদেশ থেকে শতাধিক গবেষক, শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর সঞ্চালনা করেন বাংলাদেশ স্টেম সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ড. নাজমুল কায়েস।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *