করোনায় মৃত্যু ৯ লাখ ছাড়াল বিশ্বে

Spread the love

নাগরিক ডেস্ক: সারাবিশ্বে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বজুড়ে মারা গেছে ৯ লাখ ২ হাজার ৪৬৮ জন।

এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার ৩২৫ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। তবে আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। প্রাণহানিও স্থিতিশীল রয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৫৯ হাজার ৭২০ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৮১৫ জনের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ভারতে। সেখানে ৪৩ লাখ ৭০ হাজার ১২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা বিবেচনায় ভারতের অবস্থান তৃতীয়। দেশটিতে করোনায় এ পর্যন্ত মারা গেছে ৭৩ হাজার ৮৯০ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ব্রাজিলে। দেশটিতে ৪১ লাখ ৯৭ হাজার ৮৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৫৩৯ জনের। মৃত্যু বিবেচনায় দেশটি দ্বিতীয়।

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ১০ লাখ ৩৭ হাজার ৫২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৮ হাজার ৮০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *