পারাবাত লঞ্চের কেবিনে অজ্ঞাত নারীর লাশ

Spread the love

নাগরিক রিপোর্ট: ঢাকা থেকে বরিশালে আসা যাত্রীবাহি লঞ্চ পারাবত-১১ এর কেবিন থেকে অজ্ঞাত এক নারী যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স ত্রিশোর্ধ হতে পারে বলে ধারনা করা হচ্ছে। সোমবার ভোরে লঞ্চটি পৌছার পর অন্যান্য যাত্রীরা লঞ্চ থেকে নেমে গেলে কর্মচারীরা নারীর লাশ কেবিনের মধ্যে দেখতে পান।
নৌ পুলিশের বরিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ মামুন জানান, রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত- ১১ লঞ্চটি সোমবার সকালে বরিশাল বন্দরে পৌছে। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা কেবিনগুলো চেক শুরু করেন। ৩৯১ নম্বর সিঙ্গেল কেবিনে দরজা খোলা দেখতে পেয়ে কর্মচারীরা ভেতরে গিয়ে বিছানার ওপর এক নারীকে মৃত অবস্থায় দেখতে পান। তার পড়নে ছিল স্যালোয়ার কামিজ।
ওসি আবদুল্লাহ আল মামুন আরও জানান, সুরাতহাল রিপোর্টে ওই নারীর শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে দরজা খোলা থাকায় ধারনা করা হচ্ছে তার সঙ্গে আরও কেউ ছিল, যিনি লঞ্চ বন্দরে পৌছার পর পালিয়ে গেছেন।
তাছাড়া কেবিনটির বুকিং দেয়া ছিল একজন পুরুষের নামে। সেখানে উল্লেখ করা মোবাইল নম্বরে কল দেয়া হলে কুমিল্লায় অবস্থানরত এক ব্যক্তি রিসিভ করেন। এ থেকে ধারনা করা হচ্ছে ভূয়া মোবাইল নম্বর দিয়ে কেবিন বুকিং করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *